ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আজ শহীদ হাদির মরদেহ আনা হচ্ছে না।
জুলাই গণআন্দোলনের শহীদ ওসমান হাদীর মরদেহ বিমানবন্দর থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে সংরক্ষণের জন্য পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুসারে মরদেহ কবি নজরুলের পাশে সমাহিত করা হবে এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে।
শহীদ হাদীর মরদেহ হিমঘরে রাখার পর, ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবেন বলে জানিয়েছে সংস্থাটি। ছাত্র সমাজকে নির্দেশ দেওয়া হয়েছে যে, আজ ও আগামীকাল শৃঙ্খলার সাথে আন্দোলন চালিয়ে যেতে হবে যেন কোনো অশান্তি বা সহিংসতা সংঘটিত না হয় এবং কোন অনুপ্রবেশকারী আন্দোলন ব্যাহত করতে না পারে।
পরিবারের অনুরোধ অনুযায়ী, মরদেহের জনসমক্ষে প্রদর্শন হবে না। সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে, শহীদ ওসমান হাদীর জন্য দোয়া প্রার্থনা করা এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে অংশ নেওয়া।









