লিকেজ মেরামতের কাজের জন্য আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর কয়েকটি এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডেমরা-রানীমহল-চট্টগ্রাম মহাসড়কে বিদ্যমান গ্যাস বিতরণ লাইনের লিকেজ মেরামতের লক্ষ্যে ভাল্ব পরিবর্তনের কাজ করা হবে।
এ সময় ডেমরা থানাধীন সব এলাকা এবং সানারপাড়, মাতুয়াইল, গোবিন্দপুর ও নুরপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।
গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকায় গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।









