ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. বিশেষ সংবাদ

ইরানে বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৫০০ ছাড়িয়েছে

প্রকাশ:২৬ এপ্রিল, ২০২৫ সময় ৬:৫৭ পিএম

বিস্তারিত

ইরানের দক্ষিণাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ বন্দরে শনিবার একটি ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে আহত মানুষের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। যদিও বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

দক্ষিণ হরমুজগান প্রদেশে অবস্থিত শহীদ রাজাই বন্দরের বিষয়ে জরুরি সেবা বিভাগের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এই ঘটনায় ৫১৬ জন আহত হয়েছে এবং শত শত মানুষকে আশপাশের চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

এটি হরমুজগান প্রদেশের দক্ষিণ উপকূলে অবস্থিত ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক বন্দর।
ওই অঞ্চলের বন্দর কর্মকর্তা এসমাইল মালেকিজাদেহর উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, ‘শহীদ রাজাই বন্দরের একটি অংশে বিস্ফোরণ ঘটেছে এবং আমরা সেখানে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

রাজধানী তেহরান থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দক্ষিণে অবস্থিত শহীদ রাজাই বন্দরকে ইরানের সবচেয়ে আধুনিক কনটেইনার বন্দর হিসেবে বর্ণনা করেছে সরকারি বার্তা সংস্থা ইরনা। এই বন্দর হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পশ্চিমে এবং হরমুজ প্রণালির উত্তরে অবস্থিত, যেখান দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেলের সরবরাহ হয়।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে বন্দর এলাকার ওপর ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে, যেখানে প্রচুর কনটেইনার রাখা রয়েছে। জরুরি সেবা বিভাগ দ্রুত প্রতিক্রিয়া দল পাঠিয়েছে বন্দরে।

এদিকে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বিস্ফোরণের কারণ নির্ধারণ এবং ক্ষয়ক্ষতির মাত্রা মূল্যায়নের জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা ইসনা।

হরমুজগান প্রদেশের সংকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান মেহরদাদ হাসানজাদেহ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘এই ঘটনার কারণ হলো শহীদ রাজাই বন্দরের জেটি এলাকায় সংরক্ষিত কয়েকটি কনটেইনারের বিস্ফোরণ।

আমরা বর্তমানে আহতদের আশপাশের চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর করছি।’
বার্তা সংস্থা ফারস জানিয়েছে, বিস্ফোরণের শক্তি এতটাই প্রবল ছিল যে প্রায় ৫০ কিলোমিটার দূর থেকেও তা অনুভূত ও শ্রুত হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, বন্দরের এত দূর থেকেও মাটিতে কম্পন অনুভূত হয়েছে। এ ছাড়া বার্তা সংস্থা তাসনিম বলেছে, ‘আঘাতের তীব্রতায় বন্দরের বেশির ভাগ ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল প্রডাক্টস ডিস্ট্রিবিউশন কম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, ‘শহীদ রাজাই বন্দরে বিস্ফোরণের সঙ্গে রিফাইনারি, জ্বালানি ট্যাংক, বিতরণ কমপ্লেক্স বা তেল পাইপলাইনের কোনো সংযোগ নেই।

বন্দর আব্বাসের তেল স্থাপনাগুলো বর্তমানে কোনো বিঘ্ন ছাড়াই পরিচালিত হচ্ছে।’
বিরল এই বিস্ফোরণ ঘটল ইরানে কয়েক মাস আগে ঘটে যাওয়া এক ভয়াবহ শ্রমিক দুর্ঘটনার পর। গত সেপ্টেম্বর মাসে পূর্ব ইরানের তাবাসে গ্যাস লিক থেকে সংঘটিত কয়লা খনির বিস্ফোরণে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়। দেশটির কর্তৃপক্ষ ওই সময় জাতীয় শোক ঘোষণা করেছিল।

ট্যাগ

  • ইরানে
  • বন্দরে
  • বিস্ফোরণ
  • ভয়াবহ

এ বিভাগের আরো খবর

সব খবর

পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

২১ এপ্রিল, ২০২৬

সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

২১ এপ্রিল, ২০২৬

যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

২১ এপ্রিল, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

২১ এপ্রিল, ২০২৬

আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২১ এপ্রিল, ২০২৬

নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬

অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

২১ এপ্রিল, ২০২৬

ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬

কোনো খবর পাওয়া যায়নি।

  • পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

  • সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

  • যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

  • ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

  • আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

  • নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

  • অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

  • ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

  • যে কারণে নারী আসনে মনোনয়ন পাননি জামায়াত আমিরের স্ত্রী

  • মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • ৩ জেলার পুলিশ সুপারসহ ৫ এসপির বদলি

  • দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর দিতে হবে: ববি হাজ্জাজ

  • এসি বাসের ভাড়া নিয়ে যে বার্তা দিলেন তথ্য উপদেষ্টা

  • যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রীর পদত্যাগ

  • সংরক্ষিত নারী আসনে মনোনয়নের শেষ সুযোগ আজ

  • এক চীন নীতিতে সমর্থন দিয়ে কী বার্তা দিলেন মির্জা ফখরুল?

  • কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

  • ১০ বাজারের ৯টিতে পতন, চাপে বাংলাদেশি পোশাক খাত

  • পুলিশের ইউনিফর্মে আসছে নতুন পরিবর্তন

  • শহরে নারীদের নীরব আর্তনাদের গল্প ‘প্রেশার কুকার’

  • জার্মানির মঞ্চে বাংলাদেশের ‘আলী’র জয়

  • সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা

  • আজ ঢাকার বাতাস ‘সহনীয়’ তবে শীর্ষে দিল্লি

  • আজই কি নামবে বৃষ্টি? ৫ বিভাগে সতর্কবার্তা