প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ দুপুর পৌনে ১২টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে।
বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে আছেন।
উল্লেখ্য ,গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন প্রবীণ এই রাজনীতিবিদ। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওইদিন গভীর রাতেই তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।









