বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য মতে, আজকে রাজধানী ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে এর সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ায় সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে কিছুটা বাড়তি গরম থাকতে পারে।।
আজ শুক্রবার (৬ মার্চ) সকালে প্রকাশিত আবহাওয়ার বার্তায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আগামী ৬ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয় , আজ সকাল ৭টা থেকে পরবর্তী সময়ের জন্য আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য বাড়তে পারে।
তাপমাত্রা ও আর্দ্রতা আবহাওয়ার তথ্যে বলা হয়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ। গতকাল বৃহস্পতিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.০ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১৬ মিনিটে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
পূর্বাভাসে বলা হয় সারাদেশের পরিস্থিতি অন্যদিকে গতকাল রাতে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সূত্র : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ।









