চলতি মাস থেকেই ঋণের সুদহারে সিঙ্গেল ডিজিট বাস্তবায়নে ৬ শতাংশ সুদে আমানত গ্রহণ করছে বেসরকারি ব্যাংকগুলো। আজ (২ ফেব্রুয়ারি) গভর্নর ফজলে কবিরের সাথে সাক্ষাৎ করে ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রতিনিধি দল এ তথ্য জানিয়েছেন।
বৈঠক থেকে জানা যায়, আজ থেকে ব্যাংক আমানতের সুদহার নামিয়ে আনা হচ্ছে ৬ শতাংশে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে জানিয়েছেন তারা। এটা বাস্তবায়নে প্রয়োজনীয় নীতি সহায়তা চেয়েছেন এমডিরা। এছাড়াও এসএমই ঋণ সিঙ্গেল ডিজিটের বাইরে রাখার আবেদন করেছেন তারা।
তবে এক্ষেত্রে লিখিত সুপারিশ দেয়ার পরামর্শ দিয়েছেন গভর্নর ফজলে কবির।
আনন্দবাজার/তাঅ









