সুপার সাইক্লোন আম্পানের কারণে সারাদেশে ভারী বর্ষণে হতে পারে। যার ফলে সারা দেশে বন্যা হওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাই শুধু উপকূল নয়, সারা দেশের কথা মাথায় রেখে প্রস্তুতি নেয়ার তাগিদ চিচ্ছেন তাঁরা। একই সঙ্গে ফসল সংরক্ষণেও গুরুত্ব দেয়ার পরামর্শ দেন ।
এদিকে সময় যতই গড়াচ্ছে তীব্র বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন আম্পান। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোর তুলনায় আম্পান অনেক বেশি শক্তিশালী। যাকে তুলনা করা হচ্ছে ১৯৯১ সালের প্রলয়ঙ্কারি ঘূর্ণিঝড় ও ২০০৭ সালে তাণ্ডব চালানো সিডরের সঙ্গেও।
আবহাওয়া অধিদফতর বলছে, কোনো কোনো ক্ষেত্রে সিডরের চেয়েও বেশি শক্তিশালী আম্পান। সরাসরি উপকূলে আঘাত হানলে যা বয়ে আনতে পারে ভয়াবহ ক্ষতি। তাছাড়া আম্পানের প্রভাবে সপ্তাহজুড়ে থাকতে পারে ভারী বৃষ্টি। এতে করে পাহাড়ি ঢল ও নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলে বন্য হতে পারে বলেও সতর্ক করেছেন জলবায়ু গবেষকরা।
জলবায়ুবিদ ড. বিশ্বজিৎ নাথ বলেন, সাইক্লোনের জন্য টানা পাঁচ ছয় দিন বৃষ্টি হবে। চন্দ্রগ্রহণের কারণে এর মাত্রা আরো বাড়বে। ঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় শুধু উপকূল নয়, সারা দেশকে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিতে হবে।
আনন্দবাজার/শহক








