নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে ৩৬ জন যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।
আজ বুধবার সকালে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর থেকে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরকোনা যাওয়ার পথে যাত্রীবাহী ট্রলারের সঙ্গে বালুভর্তি ট্রলারের সংঘর্ষ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে মৃত্যু উদ্ধার করা হয়েছে।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বড়খাপন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাদিসউজ্জামান।
আনন্দবাজার/শহক/মোহো









