নাইজেরিয়ার সেকোটোর রাজ্যের একটি বাজারে বন্দুকধারী ডাকাতদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
রাজ্যের পুলিশ বিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইদ্রিস গোবির জানান, সশস্ত্র ডাকাতরা মোটরসাইকেলে করে এসে এলোপাতাড়ি গুলি করে, এতে বেশ কয়েকজন নিহত হয়। তিনি আরও বলেন, ডাকাতদের বড় একটি দল অন্তত ২০ জনকে হত্যা করেছে। লাশগুলো আমরা দেখেছি ও গুনেছি। তারা নয়টি গাড়িও জ্বালিয়ে দিয়েছে। এদিকে সোকোটো পুলিশের একজন মুখপাত্র হামলার কথা নিশ্চিত করলেও কতোজন নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি। ডিসেম্বর থেকে উত্তরপশ্চিম নাইজেরিয়ায় মুক্তিপণের জন্য স্কুল শিশু ও গ্রামবাসীদের অপহরণের একের পর এক ঘটনা ঘটছে। ডাকাতদের এই উৎপাতে ওই অঞ্চলের লাখ লাখ বাসিন্দার দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে।
আনন্দবাজার/শহক








