করোনার মতো মহামারির থেকে মানবজাতিকে বাঁচাতে দ্রুত টিকা আবিষ্কারের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লোবাল ভ্যাকসিন সামিটের ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে এ তাগিদ দেন তিনি।
সামিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতিসংঘ মহাসচিব, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানসহ ৫০টিরও বেশি দেশের সরকারপ্রধান ও বিভিন্ন সংস্থার প্রধান অংশ গ্রহণ করেন। বৃহস্পতিবার (৪ঠা জুন) ভবিষ্যৎ প্রজন্মকে ভ্যাকসিন দিয়ে সাহায্য করা এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন-গ্যাভির জন্য কমপক্ষে সাত বিলিয়ন ডলার সংগ্রহের উদ্দেশ্যে গ্লোবাল ভ্যাকসিন সামিটের আয়োজন করেছিল যুক্তরাজ্য সরকার।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা মহামারি দেখিয়ে দিয়েছে বৈশ্বিক দুর্যোগে এখনও আমরা কি পরিমাণ অসহায়। এসব ভাইরাসের অনেকগুলোই পুরো মানবজাতির জন্য হুমকি হয়ে আসতে পারে।পৃথিবীতে কয়েক লাখ ভাইরাস রয়েছে যেগুলো মহামারি পরিস্থিতির সৃষ্টি সক্ষম। মানুষের টিকে থাকতে হলে নতুন পুরনো সব ভাইরাসেরই টিকা প্রয়োজন। প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম একথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী টিকা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে মহামারি মোকবিলায় দ্রুত টিকা আবিষ্কারে জোর দেন তিনি।
আনন্দবাজার/তা.তা









