হিলি কাস্টমসের সার্ভার অচল হয়ে পড়ায় আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বন্ধে আছে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য। এর ফলে ভারতের ভিতরে আটকে পড়েছে পাথর, আদা, সজনাসহ শত শত ট্রাক পণ্য। এমনকি কাচা পণ্য নিয়ে বেকায়দায় পড়েছে বন্দরের ব্যবসায়ীরা।
স্থানীয় কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বলেন, গত রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেরে হঠাৎ ভারতীয় কাস্টমসের সার্ভার নষ্ট হয়ে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, ভারতের অভ্যন্তরে আটকা পড়ে আছে ১ হাজারেরও বেশি পণ্যবাহী ট্রাক। মাঝে মধ্যে ভারতীয় কাস্টমসের সার্ভারের কারণে হিলি আমদানিকারকদের লোকসানের মুখে পড়তে হচ্ছে।
ভারতীয় পণ্য আমদানি বন্ধ থাকলেও হিলি স্থলবন্দরের পানামা পোর্টে আমদানি পণ্যের লোড-আনলোডের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। অপরদিকে হিলি চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপারও রয়েছে স্বাভাবিক।
আনন্দবাজার/এফআইবি








