জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভিন্ন এক উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ড্রিম প্রোডাকশন। টাইমস স্কয়ারের প্রধান বিলবোর্ডে প্রদর্শিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ও ছবি।
অডিও-ভিজুয়াল প্রদর্শনীতে প্রাধান্য পাচ্ছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশ বিশেষসহ স্মরণীয় কিছু ছবি ও ক্যাপশন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের মধ্যরাত থেকে ২৪ ঘণ্টায় প্রতি দুই মিনিটে ১৫ সেকেন্ড করে পুরো বিলবোর্ডে চলবে এই প্রদর্শনী। টাইমস স্কয়ারে ২৪ ঘণ্টায় মোট ৭২০ বার ভেসে উঠবে বঙ্গবন্ধুর আলো ঝলমলে ছবি।
প্রদর্শনীর শুরুতেই টাইম স্কয়ারে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম, জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা , নিউইয়র্কের কনস্যুলেট জেনারেল ডাঃ সাদিয়া ফয়জুন্নেছা, আয়োজক ফাহিম ফিরোজসহ কয়েক হাজার প্রবাসী বাংলাদেশী।
আনন্দবাজার/শহক








