দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি

খুলনা মেডিকেলর করোনা ইউনিটে ৭ জনের মৃত্যু

প্রকাশ:

বিস্তারিত

খুলনার মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন কোভিড-১৯ পজিটিভ ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ জুন) সকালে করোনা ইউনিটের ফোকাল পারসন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ ল্যাবে আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শুধু খুলনার নমুনা ছিল ৩৪৪টি। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১০০ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ শতাংশ।

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী তিনজন ও বাকি সাতজন উপসর্গ নিয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ জুন) রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন ও নওগাঁর একজন। এর মধ্যে করোনা সংক্রমিত হয়ে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নওগাঁর একজন এবং উপসর্গে রাজশাহীর ছয়জন ও নাটোরের একজন।

আনন্দবাজার/শহক