দেশের উত্তর-পূর্বাঞ্চলের ৭ জেলায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে মধ্যাঞ্চলের ১০ জেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া মধ্যাঞ্চলের জেলাগুলোর বন্যা পরিস্থিতির অবনতির বিষয়টি নিশ্চিত করেন।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, উত্তর-পূর্বাঞ্চলের মেঘনা অববাহিকার প্রধান নদীগুলোর পানি সমতলে কমতে শুরু করেছে, যা অব্যাহত থাকতে পারে। অপরদিকে ঢাকা জেলার আশেপাশের নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে, যা সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এতে করে মানিকগঞ্জ মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, ঢাকা, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, বর্তমানে দেশের বন্যাপ্রবণ ১৮টি নদ-নদীর পানি ২৮টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত কমায় বন্যা পরিস্থিতি সামগ্রিকভাবে উন্নতি না হলেও কিছু কিছু এলাকায় অবনতি হয়নি। তবে চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাত বাড়ায় অবস্থার আবারো বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে।
আনন্দবাজার/এম.কে








