করোনার ঝুঁকি এড়াতে দেশের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও পার্বত্য জেলা রাঙামাটির সব পর্যটন ও বিনোদন কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হবে বলে জানিয়েছে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। বুধবার রাত নয়টায় দিকে এ ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রাঙামাটির সব পর্যটন ও বিনোদন কেন্দ্রে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ নির্দেশনা যদি কেউ অমান্য করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরে মাইকিং করে রাঙামাটি জেলা তথ্য অফিস। এসময় বলা হয়, বিশেষ প্রয়োজন ছাড়া যাতে কেউ হাট বাজারে বা জনসমাগম হয় এমন স্থানে না যায় এবং করোনা নিয়ে কোনো গুজবে কান না দিয়ে সচেতন হতে বলা হয়েছে।
আনন্দবাজার/রনি









