জাতিসংঘসহ অন্যান্য প্রাতিষ্ঠানিক কাঠামোর বাস্তবিক ও অত্যাবশ্যক সংস্কার করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার নিউইয়র্ক স্থানীয় সময় বিকেলে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে তিনি বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী।
বক্তৃতায় তিনি বলেন,করোনা মহামারী হতে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হলো ‘যতক্ষণ পর্যন্ত সবাই নিরাপদ নয়, ততক্ষণ পর্যন্ত কেউই নিরাপদ নয়’। এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে জাতিসংঘসহ আমাদের অন্যান্য প্রাতিষ্ঠানিক কাঠামোর বাস্তবিক ও অত্যাবশ্যক সংস্কার করা উচিত যাতে ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় মোকাবেলার জন্য আরও কার্যকর প্রস্তুতি নেওয়া সম্ভব হয়।
এ দিন প্রধানমন্ত্রীর ভাষণের উল্লেখযোগ্য অংশজুড়ে ছিল বর্তমান বিশ্বের ঝঞ্ঝা-বিক্ষুব্ধ পরিস্থিতি। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ও চলমান নিষেধাজ্ঞার প্রভাবে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেন তিনি।
মিয়ানমান থেকে বিতাড়িত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাতিসংঘ ও আন্তর্জাতিক অংশিদারদের সাহায্য চান তিনি।









