করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। ফলে বন্ধ রয়েছে ব্যবসা-বাণিজ্য, শিল্প-প্রতিষ্টান এবং সব ধরণের অর্থনৈতিক কর্মকাণ্ড। যার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, করোনায় ক্ষতিগ্রস্ত হওয়া অর্থনীতি আর আগের অবস্থায় ফিরবে না।
অর্থনীতিবিদের মতে, এটি এমন এক পরিস্থিতি, যেখানে দাঁড়িয়ে স্বাভাবিক জীবন ফিরবে বলে প্রত্যাশাই শুধু করা যায়। অর্থনৈতিক যে ক্ষতি হয়েছে এবং হচ্ছে, তা পুনরুদ্ধার করে পূর্ববর্তী স্বাভাবিক অবস্থায় ফেরাটা সম্ভবত সম্ভব হবে না। কারণ, এরপর থেকে প্রতিটি ফ্লু মৌসুমেই মানুষ অতি সতর্ক হয়ে যেতে পারে। এমন পরিস্থিতি এড়াতে প্রশাসনিক পদক্ষেপও নেওয়া হতে পারে, যা বর্তমান অর্থনৈতিক কাঠামোকে ঠিকঠাক চলতে দেবে না।
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) মহাসচিব অ্যাঞ্জেল গার কিছুদিন আগে বলেছিলেন, এই পরিস্থিতি সামলে পূর্বাবস্থায় ফেরার ভাবনাটি সুন্দর কিন্তু সম্ভবত অসম্ভব। অধিকাংশ বড় অর্থনীতি মন্দার মুখে পড়বে। অনেকে বলছেন, যেভাবে পতন হচ্ছে, ঠিক সেভাবেই উত্থান হবে। আমি তেমনটা মনে করি না।
আনন্দবাজার/ টি এস পি









