গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ১৩ হাজার ২৫৪ জনে। এসময়ে এতে আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু হয়েছে ৪২ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা ২ হাজার ৭৫১ জনে পৌঁছালো।
বুধবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৬১ হাজার ৬৪১টি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১,৮০৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১ লাখ ১৭ হাজার ২০২ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
মোট শনাক্ত: ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন। মারা গেছেন: ২ হাজার ৭৫১ জন। মোট সুস্থ: ১ লাখ ১৭ হাজার ২০২ জন। মোট নমুনা পরীক্ষা: ১০ লাখ ৮৬ হাজার ৫৮৯টি।
আনন্দবাজার/ডব্লিউ এস









