দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৫০৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৮৯ জনে। এছাড়া এই সময়ে মারা গেছেন আরও ৪ জন। করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩১জনের।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিপ্তর-এর নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ জন অর্থাৎ মোট সুস্থ হয়েছে ১১২ জন। নমুনা পরিক্ষা হয়েছে ৩৬৮৬ জনের।
এর আগে গতকাল বৃহস্পতিবার দেশে ৪১৪ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত হয়ে মারা যায় ৭ জন। পরিসংখ্যানে দেখা গেছে ঢাকা শহরে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ধাপে ধাপে বাড়তে আছে ভাইরাসটির সংক্রমণ।
আনন্দবাজার/শহক









