বিশ্বে সবচেয়ে বেশি বায়ু দূষণের তালিকার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। য়ার অসংখ্য নানান রোগে ভুগে মারা যাচ্ছেন। তবে করোনার প্রভাবে দেশে কারখানা, দোকানপাট, যানবাহন বন্ধ থাকায় ঢাকাসহ সারাদেশের বায়ু দূষণ কমতে থাকে। এতে দেশের বায়ু স্বাস্থ্যকর পর্যায়ে আসে।
কিন্তু দেশে ফের কারখানা, দোকানপাট খুলতে শুরু করায়। বাড়তে শুরু করেছে যানবাহন, মানুষের আনাগোনা। ফলে ফের বাড়তে শুরু করেছে বায়ু দূষণ।
বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের রিয়েল টাইম বায়ু মান সূচক অনুযায়ী দেখা যায়, গত ৩ মে সকাল ১০টা থেকে ১১টা সময়ে ঢাকার বায়ুর মান ছিল ৮৫ পিএম ২.৫। তার ঠিক ১২ দিন পর অর্থাৎ ১৫ মে সকাল ১০টা থেকে ১১টা সময়ে ঢাকার বায়ুর মান ১২৯ পিএম ২.৫। অর্থাৎ, ইতোমধ্যে বায়ু দূষণের পরিমাণ অনেক বেড়েছে।
প্রথম সারিতে থাকায় বাংলাদেশ ৩ মে’র সেই সময়ে দূষণ কমায় ৩৯তম স্থানে চলে আসে। তবে দূষণ বাড়ায় বাংলাদেশ আজ এই সময়ে চলে এসেছে সর্বোচ্চ দূষণের ২২তম দেশে।
আনন্দবাজার/রনি









