চলতি বছর করোনা মহামারির কারণে নোবেল পুরস্কার অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, এবার সরাসরি এই অনুষ্ঠানের আয়োজন সম্প্রচার না করা হলেও অনলাইনে অনুষ্ঠান পরিচালনা করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। সেই সাথে অনলাইনের মাধ্যমে বিজয়ীরা নিজ নিজ দেশ থেকে অংশ নিবেন।
প্রতিবছর ডিসেম্বর মাসে নোবেল বিজয়ীদের পুরস্কার গ্রহণের জন্যে আমন্ত্রণ করা হয় সুইডেনের রাজধানী স্টোকহোমে। এবং জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সুইডেনের রাজা বিজয়ীদের মধ্যে মেডেল ও ডিপ্লোমা দিয়ে থাকেন। তবে চলতি বছর করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মেডেল এবং ডিপ্লোমা বিজয়ীদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে। এমনকি প্রয়োজন হলে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে বিজয়ীদের নিজ নিজ দেশের হাইকমিশনের সহযোগিতাও নেওয়া হবে বলে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।
উল্লেখ্য, চলতি বছরের নোবেল পুরস্কার চিকিৎসা বিজ্ঞান, পদার্থ, রসায়ন, সাহিত্য, অর্থনীতি ও শান্তিতে অক্টোবরের ৫-১২ তারিখের মধ্যে ঘোষণা করা হবে।
আনন্দবাজার/এইচ এস কে









