১৭২ বছরের দীর্ঘ সময় পর শুরু হয়েছে বলয়গ্রাস পূর্ণ সূর্যগ্রহণ। বৃহস্পতিবার পূর্ণ সূর্যগ্রহণটি বাংলাদেশের স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে দুপুর ২টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞানীরা।
এটি হবে চলতি বছরের তৃতীয় ও সর্বশেষ সূর্যগ্রহণ। এর আগে দুইবার সূর্যগ্রহণ হলেও সেগুলো বাংলাদেশ থেকে দেখা যায়নি। তবে এবারের সূর্যগ্রহণটি দেখা যাবে ভারতসহ ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া সহ পূর্ব আফ্রিকার কয়েকটি দেশ থেকে।
আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে, আরব সাগরের ওমানের রাস মাদ্রাকাহের দক্ষিণ-পশ্চিম দিকে বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় সূর্গ্রযহণ শুরু হবে। তবে কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে বাহরাইনের উরায়ারাহের পশ্চিম দিকে বাংলাদেশ সময় সকাল নয়টা ৩৬ মিনিট ৬ সেকেন্ডে। আর কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে ফিলিপিন্স সাগরে ওয়েক দ্বীপের পশ্চিম দিকেবেলা ১২ টা ৫৯ মিনিট ২৪ সেকেন্ডে।
সর্বোচ্চ সূর্গ্রযহণ দেখা যাবে মালাক্কা প্রণালীর রুপাথ দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে বাংলাদেশ সময় ১১টা ১৭ মিনিট ৪২ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ শেষ ফিলিপিন্সের গুয়াম দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিকে বেলা দুইটা পাঁচ মিনিট ৩৬ সেকেন্ডে।
এই ধরণের সূর্য গ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে এক আগুনের বলয়। বৈজ্ঞানিক ভাষায় যাকে বলা হয় ‘রিং অব ফায়ার’। বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে সকলকে খালি চোখে, বাইনোকুলার বা টেলিস্কোপের সাহায্যে সূর্যগ্রহণ না দেখতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া জাদুঘরের পক্ষ থেকে সোলার টেলিস্কোপ এবং সোলার ফিল্টারের সাহায্যে সূর্যগ্রহণ দেখার ব্যবস্থা করা হয়েছে।
আনন্দবাজার/শাহী









