পাইকার ও কৃষকদের সরগরমে মধ্যরাতেই বেচাকেনা জমে উঠে মানিকগঞ্জের সবচেয়ে বড় পাইকারি জাগির সবজির আড়ত। রাতভর টাটকা ও বিষমুক্ত শাকসবজি বেচাকেনা চলে এই আড়তে। তবে কয়েক দফা বন্যা ও অতিবৃষ্টির কারণে আগাম সবজি নষ্ট হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। অন্যদিকে পাইকাররা জানান, কয়েক দিনের ব্যাবধানে বেড়েছে মরিচের দাম। আর কমছে না আলুর দাম।
সন্ধ্যা থেকেই শীতের আগাম সবজি করলা, কপি, বেগুন, সিম, পটল, মুলা, ধনেপাতা, লাউ, চিচিংগাসহ নানা ধরনের সবজি আসে এখানে।
বিষমুক্ত ও টাটকা সবজি পাওয়ায় জেলাসহ ঢাকার পাইকারদের কাছে এই আড়তের কদর কিছুটা বেশি। কৃষকরা বলছেন, দাম বেশি হলেও অতিবৃষ্টি ও কয়েক দফা বন্যার কারণে সবজি খেত নষ্ট হওয়ায় লোকসানে পড়েছেন তারা।
আড়তের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম লাভলু জানান, রাজধানীর বিভিন্ন বাজারের পাইকার ও জেলার কৃষক এখানে সারা রাত বেচাকেনা করলেও নিরাপত্তার অভাব রয়েছে ।
এখানে ১৭১টি আড়তের মাধ্যমে প্রতিদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জেলার কৃষকদের উৎপাদিত কোটি টাকার সবজি বেচাকেনা হয়।
আনন্দবাজার/এফআইবি









