পিপিই, মাস্কসহ করোনাভাইরাসের চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম বিশেষ ব্যবস্থাপনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার (১২ এপ্রিল) করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতি নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে দেয়া বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। তৃতীয় বারের মত বরিশাল ও খুলনা বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী জানান, কভিড-১৯ রোগে ব্যবহৃত পিপিই, মাস্ক ও চিকিৎসা সরঞ্জামগুলো জীবাণুমুক্ত রাখা এবং এগুলোর বর্জ্য ব্যবস্থাপনার বিশেষ পদক্ষেপ নিতে হবে। প্রশাসনের সকল কর্মকর্তা, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন এ বিষয়ে বিশেষ পদক্ষেপ নেবে। যেন এগুলোর মাধ্যমে করোনাভাইরাস আর ছড়াতে না পারে।
আনন্দবাজার/তা.তা









