করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দেশে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে বন্ধ আছে পরিবহন চলাচলও। ফলে কর্মহীন হয়ে পড়েছে ৫০ লাখেরও বেশি পরিবহন শ্রমিক। ফলে অসহায় দিনযাপন করছে শ্রমিকরা।
দেশের পরিবহন শ্রমিকদের বৃহত্তম সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সংগঠনটিতে শ্রমিকদের কল্যাণে শতকোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে অসহায় শ্রমিকদের কাজে আসছে না এ তহবিলের টাকা।
প্রায় ১০০ কোটি টাকা জমা আছে শ্রমিক কল্যাণ তহবিলে বলে জানান সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের শীর্ষ নেতা। তিনি জানান, নিয়োগপত্র না থাকায় কল্যাণ ফান্ডের টাকা এ দুর্যোগকালে তাদের প্রদান করা সম্ভব হচ্ছে না। বিষয়টাকে ‘আইনি জটিলতা’ হিসেবে দেখছেন তিনি।
এদিকে, শ্রমিকদের সহায়তার জন্য সরকারের কাছে খাদ্য ও অর্থসহায়তা এবং প্রণোদনার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান জানান, ফেডারেশনের অন্তর্ভুক্ত সব ইউনিয়নের নেতাদের ‘শ্রমিক কল্যাণ তহবিল’ থেকে সামগ্রী বিতরণের অনুরোধ করা হয়েছে।
তিনি জানান, শ্রমিকদের একটি তালিকা ডিসিদের কাছে দেয়া হয়েছে। এছাড়া শ্রমিক ইউনিয়নগুলোর কল্যাণ তহবিল থেকেও ত্রাণ দেয়া হবে।
আনন্দবাজার/ টি এস পি









