চলমান বিধিনিষেধ ২৩ মে পর্যন্ত বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে । জরুরি পরিসেবার আওতায় রাজস্ব আদায়কে যুক্ত করা হয়েছে।
এছাড়া, খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁ কেবল খাবার বিক্রয় ও সরবরাহের জন্য খোলা রাখার নির্দেশনা রয়েছে। তবে সময়সীমা প্রত্যাহার করা হয়েছে।
এর আগে, কোভিড-১৯ সংক্রমণ থামাতে সারা দেশে গত ৫ এপ্রিল থেকে শুরু হয় সাত দিনের লকডাউন। লকডাউন শেষে দুদিন বিরতির পর গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়।
সেই মেয়াদ শেষ হয় গত বুধবার (২১ এপ্রিল) মধ্যরাতে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় বিধিনিষেধের মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। পরে এটি বাড়ানো হয় ৫ মে পর্যন্ত।
এরপর গত ৩ মে মন্ত্রিপরিষদের বৈঠকে আবারও বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
আনন্দবাজার/শহক








