নাব্যতা সংকট এর কারণে পিছিয়ে গেছে পদ্মাসেতুর ৩৫তম স্প্যান বসানোর তারিখ। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের সেতুর ৮ ও ৯ নম্বর পিলারের কাছে পর্যাপ্ত গভীরতা নেই। যে কারণে ভাসমান ক্রেনটি স্প্যানটিকে বহন করে পিলারের কাছে নিয়ে যেতে পারছে না।
ফলে নির্ধারিত তারিখ অনুযায়ী স্প্যান বসানোর কার্যক্রমে দেখা দিয়েছে ব্যাপক অনিশ্চয়তা। তাই বর্তমানে সেখানে খনন করে পলি সরিয়ে গভীরতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
জানা গেছে, আজ শুক্রবার এই স্প্যান বসানোর তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু, পিলারের কাছে নাব্যতা সংকট নিরমুল না হওয়ায় প্রাথমিকভাবে আগামীকাল শনিবার ও পরশু রোববার স্প্যান বসানোর দিন নির্ধারণ করা হয়েছে।
তবে পর্যাপ্ত গভীরতা না ফিরলে সময় আরও বেশি লাগতে পরে বলে জানিয়েছে প্রকৌশলী সূত্র।
সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের জানান, কয়েকদিন আগেও ৮ ও ৯ নম্বর পিলারের কাছে পানির গভীরতা ছিল ১৩০ ফুটের বেশি। কিন্তু, বর্তমানে সেখানে পানি আছে প্রায় সাত ফুট। এমন পরিস্থিতি থাকলে সেখানে কোনভাবেই স্প্যান বসানো সম্ভব হবে না।
তবে বর্তমানে স্প্যানটি বসানোর জন্য সেখানে খনন করে পলি নির্মূলের কাজ চলছে। পলি সরিয়ে নাব্যতা বাড়ানোর পর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে স্প্যান বসানোর জন্য এখনো তারিখ নির্ধারণ হয়নি।
আনন্দবাজার/এইচ এস কে









