দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৭০৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪২৫ জনে।
আজ বৃহস্পতিবার (৭ মে ) স্বাস্থ্য অধিপ্তর-এর নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। তবে এ ব্রিফিংয়ে ২৪ ঘন্টায় কতজন মারা গেছে তা জানানো হয়নি।
একদিনে সুস্থ্য হয়েছে ১৩০ জন। এতে মোট সুস্থ্য হয়েছে ১১৯০ জন। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮৬৭ জনের।এর আগে গতকাল বুধবার দেশে ৬৮৮ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত হয়ে মারা যায় ৫ জন। পরিসংখ্যানে দেখা গেছে ঢাকা শহরে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ধাপে ধাপে বাড়তে আছে ভাইরাসটির সংক্রমণ।
আনন্দবাজার/শহক









