দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাইসহ ভারতের ৮০ টি শহর ৩১ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।
এর আগে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, দেশের যে ৭৫টি জেলায় করোনা সংক্রমিত ব্যক্তি পাওয়া গেছে, সেগুলিতে লকডাউন করে দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গ সরকার কলকাতা এবং লাগোয়া বিধাননগর এবং নিউটাউন, হাওড়াসহ সবকটি পুরশহরকে লকডাউন করে দেওয়ার ঘোষণা দেয়। এর একদিন পরেই দেশটির ৮০ টি শহর লকডাউন করা হলো।
তবে যাতায়াতের ক্ষেত্রে শুধুমাত্র হাসপাতাল, বিমানবন্দর, রেল স্টেশন বা বাস টার্মিনাল থেকে বাড়ি যাওয়ার জন্য ছাড় দেওয়া হবে। অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনকারী গাড়ি চলাচলেও থাকছে ছাড়। সবজি, মাছ, মাংস, পাউরুটি, দুধ এবং চাল-ডালের দোকানগুলি খোলা থাকবে।
দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩৯৬ জন এবং মৃতের সংখ্যা ৭।
আনন্দবাজার/ টি এস পি








