ম্যালেরিয়ায় ব্যবহৃত ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন সেবনে করোনা রোগীদের সুস্থ হয় কিনা তা জানতে একটি ট্রায়াল শুরু করেছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তবে গবেষণায় দেখা গেছে, অ্যান্টিভাইরাল এই ওষুধটি কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে অকার্যকর প্রমাণিত হওয়ায় ট্রায়াল থেকে তা বাদ দেওয়া হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গবেষকেরা ‘দ্য রিকভারি ট্রায়াল’ অর্থাৎ বিদ্যমান ওষুধগুলো দিয়ে করোনার চিকিৎসা হবে কিনা তা জানতেই এ গবেষণা শুরু করেছিলেন। তাদের গবেষণায় অন্যান্য আরও কিছু রোগের লাইসেন্সপ্রাপ্ত ওষুধের সঙ্গে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনও রেখেছিলেন।
কিন্তু বৃহস্পতিবার ওই গবেষণায় যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি প্রাপ্ত ফলাফল পর্যালোচনা করে দেখেন, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় ওষুধটির কোনো কার্যকারিতা নেই। এ তথ্য সামনে আসার পর তিনি তাদের ট্রায়াল থেকে হাইড্রোক্সিক্লোরোকুইনের গবেষণা বাতিল করে দেন।
গবেষকরা ওষুধটি নিয়ে ট্রায়ালে জানতে পারে, যেইসব রোগীকে হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া হয়েছে তাদের ২৫ দশমিক ৭ শতাংশই ওষুধটি সেবনের ২৮ দিনের মাথায় মৃত্যু হয়েছে। বিপরীতে যারা স্বাভাবিক চিকিৎসা সেবা নিচ্ছিলেন তাদের ক্ষেত্রে মৃত্যুর এই হার ২৩ দশমিক ৫ শতাংশ।
আনন্দবাজার/তা.তা









