দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস। ফলে ভাইরাসটিতে মোট ১ হাজার ৪৬৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৩১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ১২ হাজার ৩০৬ জনে।
রবিবার (২১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেৃটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৮৫ টি । ৬০ টি পরীক্ষাগারে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৮৪ জন সুস্থ হয়েছেন।
মৃত ৩৯ জনের বয়স:
০ থেকে ১০ বছর বয়সী: ১ জন।
২১ থেকে ৩০ বছর বয়সী: ১ জন।
৩১ থেকে ৪০ বছর বয়সী: ৬ জন।
৪১ থেকে ৫০ বছর বয়সী: ১২ জন।
৫১ থেকে ৬০ বছর বয়সী: ১২ জন।
৬১ থেকে ৭০ বছর বয়সী: ৪ জন।
৭১ থেকে ৮০ বছর বয়সী: ২ জন।
৮১ থেকে ৯০ বছর বয়সী: ১ জন।
নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৬৬ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় মৃতের হার ১ দশমিক ৩০ শতাংশ।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
মোট আক্রান্ত: ১ লাখ ১২ হাজার ৩০৬ জন। মারা গেছেন: ১ হাজার ৪৬৪ জন। মোট সুস্থ: ৪৫ হাজার ৭৭ জন। মোট নমুনা পরীক্ষা: ৬ লাখ ১২ হাজার ১৬৪টি।
এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার বাংলাদেশ সময় বেলা ৩টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ৮৯ লাখ ২৩ হাজার ৮২২ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪৭ লাখ ৪৩ হাজার ৯২২ জন সেরে উঠলেও প্রাণ গেছে ৪ লাখ ৬৬ হাজার ৯০১ জনের। বাকি ৩৬ লাখ ৫৮ হাজার ৪৯৮ জন মৃদু এবং ৫৪ হাজার ৫১০ জন মারাত্মক উপসর্গ নিয়ে এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:
যুক্তরাষ্ট্র: ১ লাখ ২১ হাজার ৯৮০ জন। ব্রাজিল: ৫০ হাজার ৫৮ জন। যুক্তরাজ্য: ৪২ হাজার ৫৮৯ জন। ইতালি: ৩৪ হাজার ৬১০ জন। ফ্রান্স: ২৯ হাজার ৬৩৩ জন। স্পেন: ২৮ হাজার ৩২২ জন। মেক্সিকো: ২০ হাজার ৭৮১ জন। ভারত: ১৩ হাজার ২৮৫ জন। বেলজিয়াম: ৯ হাজার ৬৯৬ জন। ইরান: ৯ হাজার ৫০৭ জন।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার একটি বিশেষ ওয়েবসাইট http://(www.corona.gov.bd)চালু রেখেছে।
আনন্দবাজার/শহক








