১৪১তম দিনে এসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ২ হাজার ৯২৮ জনে পৌঁছালো। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২ হাজার ২৭৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ২৩ হাজার ৪৫৩ জনে।
রবিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৮১টি ল্যাবে ১০ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ১১ হাজার ৫৫৮টি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭৯২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১ লাখ ২৩ হাজার ৮৮২ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ১০ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৪৪ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৩১ শতাংশ।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
মোট শনাক্ত: ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন। মারা গেছেন: ২ হাজার ৯২৮ জন। মোট সুস্থ: ১ লাখ ২৩ হাজার ৮৮২ জন। মোট নমুনা পরীক্ষা: ১১ লাখ ১১ হাজার ৫৫৮টি।
কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যায় সবার ওপরে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ৪৩ লাখ ১৫ হাজার ৭০৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করেছে দেশটি। এ শনাক্তের জন্য তারা ৫ কোটি ৩৩ লাখ ৫২ হাজার টেস্ট করে। শনাক্তের দিক থেকে দ্বিতীয়তে আছে ব্রাজিল। দেশটির ২৩ লাখ ৯৬ হাজার ৪৩৪ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তিন নম্বরে রয়েছে ভারত যাদের শনাক্তের সংখ্যা ১৩ লাখ ৮৯ হাজার ৯৭।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:
যুক্তরাষ্ট্র: ১ লাখ ৪৯ হাজার ৩৯৮ জন। ব্রাজিল: ৮৬ হাজার ৪৯৬ জন। যুক্তরাজ্য: ৪৫ হাজার ৭৩৮ জন। মেক্সিকো: ৪৩ হাজার ৩৭৪ জন। ইতালি: ৩৫ হাজার ১০২ জন। ভারত: ৩২ হাজার ১২৭ জন। ফ্রান্স: ৩০ হাজার ১৯২ জন। স্পেন: ২৮ হাজার ৪৩২ জন। পেরু: ১৮ হাজার ৩০ জন। ইরান: ১৫ হাজার ৪৮৪ জন।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট http://(www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।
আনন্দবাজার/শহক









