রমজান উপলক্ষে রাজধানীতে ৯০ পয়ন্টেসহ সারাদেশের ৪শ’টি পয়েন্টে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে টিসিবি। তবে দেশের বিভিন্ন স্থানে খোলা বাজারে পণ্য বিক্রি হলেও কোথাও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। ট্রাক এসে পৌঁছানোর আগে থেকেই টিসিবির পণ্য কেনার জন্য অপেক্ষা করেন ক্রেতারা। পণ্যবাহী ট্রাক নির্ধারিত জায়গায় আসার সাথে সাথে ক্রেতাদের দীর্ঘ লাইন। তবে মানছে না সামাজিক দূরত্ব। ক্রেতাদের সতর্ক করতে দেখা যায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। একজন ভোক্তা ৫০ টাকা কেজি দরে চিনি ৩ কেজি, ৮০ টাকা কেজি দরে সয়াবিন তেল ৫ লিটার, ৫০ টাকা কেজি দরে ১ কেজি মশুর ডাল, ৬০ টাকা কেজি দরে ছোলা ২ কেজি কিনতে পারবেন। রমজান উপলক্ষে আগামীতে বিক্রি হবে খেজুরও। পণ্য পেতে কোনো অনিয়মের অভিযোগ না থাকলেও পণ্যের পরিমাণ বাড়ানোর দাবি ক্রেতাদের।
সামাজিক দুরত্ব বজায় রেখে পঞ্চগড়ে ৭৭০ টাকার প্যাকেজ আকারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। গত শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে টিসিবির নির্ধারিত ডিলারের মাধ্যমে পণ্য বিক্রয় শুরু হয়। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য কিনতে দেখা গেছে ক্রেতাদের। পঞ্চগড় শহরের বিভিন্ন এলাকায় সপ্তাহের ৭ দিনই পাওয়া যাবে টিসিবির পন্য। ৭৭০ টাকার প্যাকেজে রয়েছে ৪টি পণ্য সামগ্রী। ৫ লিটার সয়াবিন তেল, ৪ কেজি চিনি, ২ কেজি বুট ও ১ কেজি মসুরের ডাল। প্রতিদিন ৩০০ জন ক্রেতা এসব পণ্য কিনতে পারবেন।
আনন্দবাজার/তা.তা









