ইউরোপীয় পার্লামেন্টে অনুমোদিত হল ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার চুক্তি (ব্রেক্সিট) । ফলে ৩১ জানুয়ারি ইউরোপের সাথে চূড়ান্ত বিচ্ছদ হচ্ছে যুক্তরাজ্যের।
বুধবার ব্রাসেলসে ইইউ পার্লামেন্ট সদস্যদের বিতর্কের পর ৬২১-৪৯ ভোটে এ চুক্তি পাস হয়। এর আগে গত ২১ ডিসেম্বর ব্রিটিশ পার্লামেন্টে এ বিষয়ে আনা একটি বিল বড় ভোটের ব্যবধানে পাস করেন এমপিরা।
৪০ বছরের বেশি সময় ধরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকার পর ২০১৬ সালের ২৩ জুন এক গণভোটের আয়োজন করে যুক্তরাজ্য। সেখানে দেশটির নাগরিকরা ইউরোপের সাথে বিচ্ছেদের পক্ষে ভোট দেন। সেই গণভোটের পর অনেক জল গড়িয়েছে। দুইজন প্রধানমন্ত্রীকে পদ ছাড়তে হয়েছে। অবশেষে চূড়ান্ত বিচ্ছেদের দিন ঠিক হল আগামী ৩১ জানুয়ারি।
সূত্র - রয়টার্স
আনন্দবাজার/জায়েদ









