৬২ ভাগ কোম্পানির দর অপরিবর্তিত
- ডিএসইতে হাজার কোটি টাকা
- সব ধরনের সূচক উত্থান
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে লেনদেন পরিমাণ। বেড়ে লেনদেন হাজার কোটি টাকার ঘরে এসেছে। ৬২ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত। বিক্রেতার চেয়ে ক্রেতার চাপ বেশি।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৯৪ কোটি ৯৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস গত বুধবার লেনদেন হয়েছিল ৭৪১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার। প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৭৭ দশমিক ৯৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১৬ দশমিক ৬৫ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৯ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২৬৫ দশমিক ৮১ পয়েন্টে এবং ১ হাজার ৪০২ দশমিক ৪৯ পয়েন্টে।
গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৫১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৩টি এবং কমেছে ৫৯টির। শেয়ার পরিবর্তন হয়নি ২১৯টির। এদিন সোনালী পেপারের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন সোনালী পেপার ১২৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ৬৪ কোটি ৪৭ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ৫১ কোটি ৮০ লাখ টাকা, ইন্ট্রাকো ৪৪ কোটি ৫৬ লাখ টাকা, সী পার্ল বিচ ৪০ কোটি ৫৯ লাখ টাকা, সিনোবাংলা ৩৫ কোটি ৩৩ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ৩১ কোটি ৬৫ লাখ টাকা, পেপার প্রসেসিং ৩১ কোটি ১৭ লাখ টাকা, মনোস্পল পেপার ৩১ কোটি ১৩ লাখ টাকা এবং কেডিএস এক্সসরিজ ৩০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে সিনো বাংলার শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে এদিনে ২৯ দশমিক ৯০ শতাংশ। শীর্ষ অবস্থানে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আফতাব অটো ১০ দশমিক ১৫ শতাংশ, সেনা কল্যাণ ৯ দশমিক ৯৪ শতাংশ, বসুন্ধরা পেপার ৯ দশমিক ৯৩ শতাংশ, নাভানা ফার্মা ৯ দশমিক ৮৯ শতাংশ, নাভানা সিএনজি ৯ দশমিক ৭০ শতাংশ, ইনফরমেশন সাভিসেস ৮ দশমিক ৩৪ শতাংশ, ইউনিক হোটেল ৮ দশমিক ১৬ শতাংশ, লুব-লেফ ৭ দশমিক ৮৮ শতাংশ, নাভানা সিএনজি ৭ দশমিক ৬৯ শতাংশ, ইনডেক্স এ্যাগ্রো ৭ দশমিক ৬২ শতাংশ এবং মেট্রো স্পিনিং ৬ দশমিক ৯৬ শতাংশ করে শেয়ার দর বেড়েছে।
শেয়ার দর কমার শীর্ষে রয়েছে তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৩৮ শতাংশ। শীর্ষ অবস্থানে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আরামিট ৬ দশমিক ৫৭ শতাংশ, বিডি ল্যাম্পস ৬ দশমিক ৫০ শতাংশ, এপেক্স ফুডস ৬ দশমিক ৪৯ শতাংশ, এসিআই ফরমুলেশন ৫ দশমিক ৫৮ শতাংশ, জেমিনি সী ৫ দশমিক ৪২ শতাংশ, ইস্টার্ন কেবলস ৫ দশমিক ২৮ শতাংশ, সোনালী আঁশ ৫ দশমিক ১৭ শতাংশ, বিডি ওয়েল্ডিং ৪ দশমিক ৯২ শতাংশ এবং পেপার প্রসেসিং ৪ দশমিক ৭৯ শতাংশ করে শেয়ার দর কমেছে।









