একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ২ হাজার ৬৬৮ জনে পৌঁছালো। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯২৮ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। ১৩৫ তম দিনে এসে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭ হাজার ৪৫৩ জনে।
সোমবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৬২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৬১ হাজার ৬৪১টি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১,৯১৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১ লাখ ১৩ হাজার ৫৫৬ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
মোট শনাক্ত: ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন। মারা গেছেন: ২ হাজার ৬৬৮ জন। মোট সুস্থ: ১ লাখ ১৩ হাজার ৫৫৬ জন। মোট নমুনা পরীক্ষা: ১০ লাখ ৬১ হাজার ৬৪১টি।
আনন্দবাজার/ডব্লিউ এস









