করোনা রোগীর চিকিৎসায় প্লাজমা থেরাপির ক্ষেত্রে নিয়ম নীতির কোনো তোয়াক্কাই করা হচ্ছে না। প্রয়োজন ছাড়াও করোনা আক্রান্ত কেউ কেউ নিজের এবং স্বজনদের ইচ্ছে অনুযায়ী প্লাজমা দিচ্ছেন, এতে ব্যাহত হচ্ছে করোনা চিকিৎসা।
প্লাজমা থেরাপি এখনো পরীক্ষামূলক অবস্থায় রয়েচে। অথচ সরকারি ও বেসরকারি সব হাসপাতালেই করোনা আক্রান্ত রোগীদের দেওয়া হচ্ছে এ থেরাপি। কোন হাসপাতালে কতজনকে প্লাজমা দেওয়া হয়েছে তার সঠিক কোনো তথ্যও নেই কারিগরি কমিটির কাছে।
প্লাজমা থেরাপি সংক্রান্ত সরকারের কারিগরি কমিটির প্রধান অধ্যাপক ডা. মহিউদ্দিন আহেমদ খান জানান, নীতিমালা না থাকায় এমন পরিস্থিতি। তিনি আরও বলেন, প্লাজমা কীভাবে কারা সংগ্রহ করবে, কীভাবে সংরক্ষণ করবে এবং কাদের উপর প্রয়োগ হবে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞদের নিয়ে একটি নীতিমালা করা দরকার।
বিশেষজ্ঞরা বলছেন, ককরোনাভাইরাসে আক্রান্ত হলেই প্লাজমা থেরাপির প্রয়োগ করা যাবে না। কেবলমাত্র চিকিৎসকদের পরামর্শেই প্লাজমা দেয়া যেতে পারে।
আনন্দবাজার/তা.তা









