একদিনে আক্রান্ত ২৬৩৫, নতুন মৃত্যু ৩৫
প্রকাশ:

বিস্তারিত
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস। ফলে ভাইরাসটিতে মোট ৮৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৩৫ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৩ হাজার ২৬ জনে।
শনিবার (৬ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যার শতকরা হার বিবেচনায় পুরুষ ৭১% ও নারী ২৯%। মৃতদের মধ্যে ২৮ জন পুরুষ ও ৭ জন নারী।
তাদের মধ্যে ২০ জন ঢাকা, ৮ জন চট্টগ্রাম, ২ জন সিলেট, ৩ জন রাজশাহী ও ২ জন বরিশাল বিভাগের বাসিন্দা।
মৃত ৩৫ জনের বয়স:
১১ থেকে ২০ বছর বয়সী: ২ জন।
২১ থেকে ৩০ বছর বয়সী: ৩ জন।
৩১ থেকে ৪০ বছর বয়সী: ২ জন।
৪১ থেকে ৫০ বছর বয়সী: ৩ জন।
৫১ থেকে ৬০ বছর বয়সী: ১০ জন।
৬১ থেকে ৭০ বছর বয়সী: ৫ জন।
৭১ থেকে ৮০ বছর বয়সী: ৯ জন।
৮১ থেকে ৯০ বছর বয়স: ১ জন।
শতকরা হার বিবেচনায় এখন পর্যন্ত দেশে যতজন মারা গেছেন তাদের মধ্যে ৭৭.০৪% শতাংশ পুরুষ ও ২২.৯৩% নারী।
গত ২৪ ঘণ্টায় মোট ১২ হাজার ৯০৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪৮৬টি নমুনা। দেশের ৫০টি পরীক্ষাগারে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়। এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৫২১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩২৫ জন।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
মোট আক্রান্ত: ৬৩ হাজার ২৬ জন।
মারা গেছেন: ৮৪৬ জন।
মোট সুস্থ: ১৩ হাজার ৩২৫ জন।
মোট নমুনা পরীক্ষা: ৩ লক্ষ ৮৪ হাজার ৮৫১টি।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট http://(www.corona.gov.bd) চালু করেছে।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, শনিবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৬৮ লাখ ৬১ হাজার ৭১৬ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩৩ লাখ ৬১ হাজার ৪৪৭ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ৩ লাখ ৯৮ হাজার ৪৮৩ জনের।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:
যুক্তরাষ্ট্র: ১ লাখ ১১ হাজার ৩৯৪ জন।
যুক্তরাজ্য: ৪০ হাজার ২৬১ জন।
ব্রাজিল: ৩৫ হাজার ৪৭ জন।
ইতালি: ৩৩ হাজার ৭৭৪ জন।
ফ্রান্স: ২৯ হাজার ১১১ জন।
স্পেন: ২৭ হাজার ১৩৪ জন।
মেক্সিকো: ১৩ হাজার ১৭০ জন।
বেলজিয়াম: ৯ হাজার ৫৬৬ জন।
জার্মানি: ৮ হাজার ৭৬৩ জন।
ইরান: ৮ হাজার ১৩৪ জন।
আনন্দবাজার/শহক








