একদিনে নতুন করোনা রোগী ২০৯ জন মৃত ৭
প্রকাশ:

বিস্তারিত
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২০৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০১২ জনে। এছাড়া এই সময়ে মারা গেছেন আরও ৭ জন। করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ৪৬ জনের।
মঙ্গলবার (১৪ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইনে ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন আইইডিসিআর।
দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯০৫ জনের । এই সময়ে নতুন করে কেউ সুস্থ হয়নি অর্থাৎ মোট দেশে সুস্থ হয়েছে ৪২ জন।
এর আগে বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ধাপে ধাপে বাড়তে থাকে ভাইরাসটির সংক্রমণ। গেল ১৩ এপ্রিল ২৪ ঘণ্টায় দেশে ১৮২ জন করোনা সংক্রমিত হয় এবং মারা যায় ৪ জন।
বিস্তারিত আসছে.......
আনন্দবাজার/রনি








