গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৮ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯২৩ জনে। এ সময়ে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩২০ জনের দেহে। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৭ হাজার ৬৮৭ জন।
আজ শনিবার (৩১ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ১ হাজার ৪৪২ জন। এ নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ২৪ হাজার ১৪৫ জন।
আনন্দবাজার/ডব্লিউ এস









