আনন্দবাজার/তা.তা
সামাজিক দূরত্ব নিশ্চিতে আরো কঠোর হচ্ছে ডিএমপি
প্রকাশ:

বিস্তারিত
রাজধানীতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আজ (১৮ এপ্রিল) থেকে কঠোর অবস্থা গ্রহণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৭ এপ্রিল রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার ধানমন্ডির বাসায় ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক করেন। বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।








