চলতি বছর ঈদুল আজাহার পশুর চামড়া ক্রয় করতে ৬৮০ কোটি টাকা ঋণ পাচ্ছেন ট্যানারি শিল্পোদ্যোক্তারা। রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকসহ বেশ কয়েকটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিলে চামড়াখাতে এই পরিমাণ ঋণ দিবে।
জানা যায়, মোট ঋণের মধ্যে ৫৪০ কোটি টাকা দিবে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক। এর মধ্যে সবচেয়ে বেশি ১৮৫ কোটি টাকা বরাদ্দ রেখেছে অগ্রণী ব্যাংক। এছাড়াও জনতা ব্যাংক ১০০ কোটি, সোনালী ব্যাংক ১০০ কোটি এবং রূপালী ব্যাংক ১৫৫ কোটি টাকা বরাদ্দ রেখেছে।
আপরদিকে বেসরকারি ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক ৫০ কোটি, আল আরাফাহ ইসলামী ব্যাংক ৭০ কোটি এবং সাউথইস্ট ব্যাংকের ২০ কোটি টাকা বরাদ্দ রেখেছে। এছাড়াও পূবালী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংকসহ আরও কয়েকটি বেসরকারি ব্যাংক কোরবানির চামড়া ক্রয়ে ঋণ দিবে বলে জানা যায়।
অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামস-উল ইসলাম জানান, ১৮৫ কোটির মধ্যে ১০৫ কোটি টাকা ঋণ পর্ষদ ইতোমধ্যে অনুমোদন করা হয়েছে। ঋণ এর জন্য আরও কিছু আবেদন আছে। তবে সেগুলো যাচাই-বাছাই করে কোয়ালিফাইড হলে ঋণ দেওয়া হবে।
আনন্দবাজার/এম.কে









