দরিদ্র কমার হার কমছে, বাড়ছে প্রবৃদ্ধি বাস্তবায়নের হার
প্রকাশ:

বিস্তারিত
পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনায় বেড়েছে গড় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা । আর একি সাথে সেই লক্ষ্যমাত্রা বাস্তবায়নের হারও বেড়েছে। এই বাস্তবায়ন হার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। অথচ দারিদ্র্য বিমোচনের হার গত ১৮ বছরের মধ্যে এখন সবচেয়ে কম।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (জ্যেষ্ঠ সচি ব) ড. শামসুল আলমের উপস্থাপিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্সপেক্টিভস: অ্যাচিভমেন্টস অ্যান্ড চ্যালেঞ্জস’ শীর্ষক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনটি আজ শনিবার রাজধানীর নীলক্ষেতে অবস্থিত জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে (এনএপিডি) প্রথম আন্তর্জাতিক পরিকল্পনা ও উন্নয়নবিষয়ক কনফারেন্সে তুলে ধরা হয়।
এতে দেখা যায়, ২০০০-০৫ অর্থবছরের সময় দারিদ্র্যতা কমার হার ছিল ১ দশমিক ৮ শতাংশ আর ২০০৫ থেকে ২০১০ সালে ছিল ১ দশমিক ৭ শতাংশ এবং ২০১০ থেকে ২০১৬ সময়ে দারিদ্র্যতা কমার হার ১ দশমিক ২ শতাংশ। দেখা যাচ্ছে প্রতিনিয়ত দারিদ্র্যতা কমার হার কমছে। অন্য দিকে ওই প্রতিবেদনের পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনায় জাতীয় গড় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ক্রমাগত বাড়ছে। একই সঙ্গে বাড়ছে লক্ষ্যমাত্রা বাস্তবায়নের হারও।
এখন চলমান আছে সপ্তম পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা যা ২০১৫-২০ সালে বাস্তবায়ন করা হচ্ছে। আর গড় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ৪৪ শতাংশ। ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত এর অর্জন সম্ভব হয়েছে ৭ দশমিক ৬০ শতাংশ। অর্থাৎ মূল লক্ষ্যমাত্রার ১০২ দশমিক ১৫ ভাগ হারে অর্জন হচ্ছে লক্ষ্যমাত্রা।
আনন্দবাজার/শহক








