করোনা মহামারির মুহূূর্তে বিশ্বে স্বাস্থ্য ব্যবস্থাই এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। ফলে আসন্ন জাতীয় বাজেটে দেশের স্বাস্থ্যখাত বরাদ্দ পাচ্ছে ২৭ হাজার ৮শ' কোটি টাকা। যা মোট বাজেটের আনুপাতিক হারে ৫ ভাগের একটু বেশি।
করোনা মহামারিতে সবার সামনে প্রকাশিত হয়েছে দেশের স্বাস্থ্যখাতের ভগ্নাবস্থা। এ খাতের গুরুত্ব বিবেচনা করেই আসছে বাজেটে ২৭ হাজার ৮শ' কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী।
তবে পরিসংখ্যানে দেখা গেছে, গত ৬টি বাজেটে টাকার অংকে স্বাস্থ্যখাতের বরাদ্দ বাড়ানো হলেও তা বাজেটের আনুপাতিক হারে ৪ শতাংশের ঘরেই ঘুরপাক খেয়েছে। টাকার অংক বাড়লেও এই অর্থবছরের বরাদ্দেও স্বাস্থ্যখাতের জন্য কোন সুখবর দেখছেন না দেশের বিশ্লেষকরা। তারা বলছেন, বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবিলায় এ খাতে বরাদ্দ আরো বাড়ানো উচিত। বরাদ্দের বড় অংশ গুণগত চিকিৎসা নিশ্চিতে ব্যয় করারও তাগিদ দিয়েচেন বিশ্লেষকরা।
করোনা মোকাবিলায় অতিরিক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের ফলে এমনিতেই বেড়েছে এ খাতে বেতন ভাতাসহ অন্যান্য অনুন্নয় ব্যয়। তাই গুণগত চিকিৎসা নিশ্চিতে বরাদ্দের অর্থ কতটা ব্যয় হবে তা নিয়ে রয়েছে সংশয়।
আনন্দবাজার/তা.তা









