দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৬৩৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৩৭ জনে। এই সময়ে মারা গেছেন ৮ জন। এতে মোট মৃত্যুর সংখা হলো ২১৪ জন।
আজ শনিবার (৯ মে ) স্বাস্থ্য অধিপ্তর-এর নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
একদিনে সুস্থ্য হয়েছে ২১৩ জন। এতে মোট সুস্থ্য হয়েছে ২ হাজার ৪১৪ জন। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৪৬৫ জনের।
এর আগে গতকাল শুক্রবার দেশে ৭০৯ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত হয়ে মারা যায় ৭ জন। পরিসংখ্যানে দেখা গেছে ঢাকা শহরে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ধাপে ধাপে বাড়তে আছে ভাইরাসটির সংক্রমণ।
আনন্দবাজার/শহক









