দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৩৯০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৭২ জনে। এছাড়া এই সময়ে মারা গেছেন আরও ১০ জন। করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১২০ জনের।
আজ বুধবার স্বাস্থ্য অধিপ্তর-এর নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ জন অর্থাৎ মোট সুস্থ হয়েছে ৯২ জন। এই সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০৯৬ জনের।
এর আগে গতকাল মঙ্গলবার দেশে ৪৩৪ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত হয়ে মারা যায় ৯ জন। পরিসংখ্যানে দেখা গেছে ঢাকা শহরে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ধাপে ধাপে বাড়তে আছে ভাইরাসটির সংক্রমণ।
আনন্দবাজার/শহক









