করোনাভাইরাস সারা বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে । এমনকি বিদেশ থেকে আসা যাত্রীদের মাধ্যমে বাংলাদেশেও প্রবেশ করেছে এ ভাইরাস। এমন পরিস্থিতিকে মোকাবেলা করতে গতকাল রবিবার থেকে রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশ্বের ১৮টি রুটের মধ্যে যুক্তরাজ্যের হিথ্রোসহ দু’টি রুট খোলা ছাড়া বিশ্বের সব দেশের সাথে ফ্লাইট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এসব রুটে বিমান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।
গতকাল রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন জানিয়েছেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গত ১ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশে বসবাসকারী অথবা ভ্রমণের জন্য অবস্থানকারী সব ব্যক্তিকে আজ দুপুর ১২টা থেকে আগামী ৩১ মার্চ ২০২০ পর্যন্ত বাংলাদেশে আগমনকারী বিমানগুলোয় আনয়ন বন্ধ থাকবে।
আনন্দবাজার/এফআইবি








