এই মহামারীর মধ্য ইতিবাচক খবর হচ্ছে করোনা আক্রান্ত ৫০ লাখের বেশি মানুষ সেরে উঠেছেন। এই যুদ্ধে জয়ীরা এখন নতুন করে বাঁচার স্বপ্ন বুনছেন। এই তথ্য জানিয়েছে ওয়ার্ল্ডওমিটার।
করোনা আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের সবশেষ তথ্যানুযায়ী, বুধবার সকাল সাড়ে ৮ টা পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭৮ হাজার ৯০৮ জন। আর এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯৩ লাখ ৪১ হাজার ৭৩১ জন । এরইমধ্যে চিকিৎসা নিয়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫০ লাখ ৩৪ হাজার ২৫ জন।
পরিসংখ্যান অনুযায়ী, চীনে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ইতালি, স্পেন, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা কমেছে। দেশগুলোতে দিন দিন বাড়ছে সুস্থতার সংখ্যা। এছাড়া আমেরিকাতে মৃত্যুর সংখ্যার পাশাপাশি সুস্থতার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়া দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- চীনে ৭৮ হাজার ৪২৫ জন, জার্মানিতে ১ লাখ ৭৫ হাজার ৭০০ জন, যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৮ হাজার ২৪৭ জন, ব্রাজিলে ৫ লাখ ৯৪ হাজার ১০৪ জন, ইরানে ১ লাখ ৬৯ হাজার ১৬০ জন, ইতালিতে ১ লাখ ৮৪ হাজার ৫৮৫ জন, তুর্কিতে ১ লাখ ৬২ হাজার ৮৬৮ জন, রাশিয়ায় ৩ লাখ ৫৬ হাজার ৪২৯ জন, চিলিতে ২ লাখ ১০ হাজার ৫৭০ জন, মেক্সিকোতে ১ লাখ ৪০ হাজার ১১৮ জন, ফ্রান্সে ৭৪ হাজার ৮৭১ জন, ভারতে ২ লাখ ৫৮ হাজার ৫২৩ জন, বাংলাদেশে ৪৭ হাজার ৬৩৫ জন।
এদিকে, আক্রান্তের ও মৃত্যুর দিক থেকে ইতালি, স্পেন, চীনকে পেছনে ফেলে বর্তমানে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২৪ লাখ ১৭ হাজার ২২২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তবে করোনায় যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন ১ লাখ ২৩ হাজার ৩৬৯ জন।
আক্রান্তের দিক থেকে বর্তমানে দ্বিতীয় অবস্থানে আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১১ লাখ ৪৫ হাজার ৯০৬ জন এবং মৃত্যু হয়েছে ৫২ হাজার ৬৪৯ জনের। দেশটিতে দ্রুত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
তৃতীয়তে আছে রাশিয়া। দেশটিতে করোনা সংক্রমণে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৯ হাজার ৭০৫ জন এবং মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৫৯ জনের।
আনন্দবাজার/শহক









