পবিত্র হজের ১২তম দিনে বাংলাদেশ থেকে ১৪৩টি ফ্লাইটে ৫২ হাজার ৪১১ জন হজ যাত্রী জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে এসে পৌঁছেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭০টি ফ্লাইটে ২৫ হাজার ৯৬৪ জন এবং সৌদি এয়ারলাইন্সের ৭৩টি ফ্লাইটে ২৬ হাজার ৪৪৭ জন হজ যাত্রী জেদ্দায় পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৬০৬ জন ও বেসরকারী ব্যাবস্থাপনায় ৪৭ হাজার ৮০৭ জন হজ যাত্রী রয়েছেন।
এ বছর পবিত্র হজ পালন করতে এসে এখন পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চারজন হজ যাত্রী মৃত্যু বরণ করেছেন।









