করোনায় মারা গেল ৪, নতুন আক্রান্ত ২১৯ জন
প্রকাশ:

বিস্তারিত
দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫০ জনে। আর এ সময়ের মধ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২১৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১,২৩১ জনে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
গত ২৪ ঘণ্টায় মোট ২০৪৮টি নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৭৪০ জনের। এছাড়া এ সময়ে নতুন করে সুস্থ হয়েছেন আরও ৭ জন। সব মিলিয়ে মোট ৪৯ জন এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আনন্দবাজার/ডব্লিউ এস








